কক্সবাজার আদালত প্রাঙ্গণে দা সহ ছাত্রদল নেতা আটক, প্রত্যক্ষদর্শীদের দাবি ষড়যন্ত্রের শিকার রুবেল

 

কক্সবাজার আদালত প্রাঙ্গণে দা সহ ছাত্রদল নেতা আটক, প্রত্যক্ষদর্শীদের দাবি ষড়যন্ত্রের শিকার রুবেল

 কক্সবাজার প্রতিনিধি:

কক্সবাজার আদালতে গুলাগুলির ঘটনার কিছুদিন পরে আবার নতুন করে দেশীয় অস্ত্রসহ আটকের ঘটনা ঘটেছে।

আজ মঙ্গলবার (২৮ জুলাই) কক্সবাজার আদালত প্রাঙ্গনে টেকনাফের ছাত্রদল নেতা রুবেলকে দা' সহ  আটক করেছে পুলিশ।

আটককৃত রুবেল জানান, আমি দা নিয়ে বাসায় যাচ্ছিলাম।  সত্যি করে বলছি আমি দা আমার বাসার কাজের জন্যে নিয়েছিলাম ও কারো সাথে দন্দে লিপ্ত হয় দা আমি সাথে রাখিনি। কিন্তু ষড়যন্ত্রকারীরা আমাকে দা আছে বলে ভুলভাল বুঝিয়ে প্রশাসনকে মিথ্যে তথ্য দিয়েছে। আমি পুরোপুরি ষড়যন্ত্রের শিকার।

মামলার জামিন নিতে আসা রুবেলের বিবাদী পক্ষ জানান, আমরা ফ্রেশ বেইল নিতে নিম্ন আদালতে আসি। সেখানে একটি গ্রুপ দা-লাঠি নিয়ে আমাদের ৩ ঘন্টা যাবত আটকে রাখে আদালত প্রাঙ্গণে।  পরে পুলিশকে খবর দিলে একজনকে দা সহ আটক করে।

সামাজিক যোগাযোগমাধ্যমে তাকে আটকের বিষয়টি নিচক ষড়যন্ত্র বলে দাবি অনেকের।  খোরশেদ আলম, মনির, ইমরান সহ অনেকেই ফেসবুকে লিখেন  রুবেল একজন ভদ্র ছেলে। তাকে ষড়যন্ত্র করে ফাসাঁনো হয়েছে বলে দাবি তাদের৷

জেলা ছাত্রদলের সভাপতি ফাহিমুর রহমান জানান, রুবেল কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির সাবেক ছাত্রদলের সভাপতি।  সে একজন শান্ত প্রকৃতির মানুষ। পারিবারিক দন্দ্বের জেরে তাকে দা দিয়ে ফাসাঁনোর অভিযোগ উঠেছে যা প্রত্যক্ষদর্শীদেরও অনেকের দাবি।  

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ