কক্সবাজার প্রতিনিধি:
কক্সবাজার শহরের মহেশখালী ঘাট এলাকায় অভিযান চালিয়ে দুই হাজার পিস মরণঘাতী ইয়াবাসহ দুই মাদক কারবারিকে আটক করা হয়েছে।
আজ বৃহস্পতিবার (৪ জুন) দুপুর ২টার দিকে ঘাট এলাকায় সন্দেহভাজন দুই যুবকের কাপড়ের ব্যাগ তল্লাশি করে এই ইয়াবার চালান জব্দ করা হয়। আটককৃত দুই যুবকের বাড়ি চকরিয়া উপজেলার কোনাখালী ইউনিয়নে।
ঘাট সংশ্লিষ্ট ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, আজ দুপুরে মহেশখালী ঘাটে দুই যুবকের চলাফেরা ও আচরণ সন্দেহজনক মনে হলে তাঁদের গতিরোধ করা হয়। পরে তাঁদের সাথে থাকা কাপড়ের ব্যাগ তল্লাশি করে স্কচটেপ মোড়ানো দুটি বড় ইয়াবার বান্ডিল উদ্ধার করা হয়। প্রতিটি বান্ডিলের ভেতর ৫টি করে সবুজ পলিথিনের প্যাকেট ছিল, যার প্রতিটিতে ২০০ পিস করে ইয়াবা সুবিন্যস্ত ছিল। এভাবে দুটি বান্ডিল থেকে সর্বমোট ২ হাজার পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়।
আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক হওয়া যুবকেরা স্বীকার করেছে যে, তারা ইয়াবার এই চালানটি বিক্রয় ও পাচারের উদ্দেশ্যে ঘাটে নিয়ে এসেছিল।

0 মন্তব্যসমূহ