কক্সবাজারের উখিয়া উপজেলার পালংখালী ইউনিয়নের থাইংখালীতে পিতার কাছেই উপর্যুপরি ধ'র্ষ'ণের শিকার হয়ে আসছে দুই কন্যাশিশু।
অভিযুক্ত ব্যক্তির নাম লোকমান। সে পালংখালীর ২নং ওয়ার্ডের পশ্চিম ধামনখালী এলাকার বাসিন্দা। পেশায় অটোরিক্সা চালক।
ভুক্তভোগীর বরাতে জানা যায়- নাস্তার সাথে চেতনা নাশক মিশিয়ে খাওয়ানো হতো তাদের। অচেতন অবস্থায় তাদের সাথে এই হীন কাজ করে আসছে তাদের জৈবিক পিতা লোকমান।
সর্বশেষ পাওয়া খবর অনুযায়ী- অভিযুক্ত লোকমানকে স্থানীয় লোকজন ধরে উখিয়া থানা পুলিশের কাছে সোপর্দ করেছে।

0 মন্তব্যসমূহ