রামুতে এনজিও মাইক্রোবাস-সিএনজি সংঘর্ষে চালক নিহত

রামুতে এনজিও মাইক্রোবাস-সিএনজি সংঘর্ষে চালক নিহত


নিজস্ব প্রতিবেদক, রামু

কক্সবাজারের রামুতে এনজিওর একটি মাইক্রোবাসের সাথে মুখোমুখি সংঘর্ষে দিল মোহাম্মদ (৩২) নামে এক সিএনজি চালকের মৃত্যু হয়েছে। সোমবার (২৭ এপ্রিল) বিকেলে রামুর পানেরছড়া আদর্শগ্রাম এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহত চালক টেকনাফের হ্নীলা মৌলভীবাজার এলাকার বাসিন্দা।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, টেকনাফ থেকে যাত্রী নিয়ে কক্সবাজারে এসে ফেরার পথে বিপরীত দিক থেকে আসা একটি এনজিওর মাইক্রোবাসের সঙ্গে সিএনজির সংঘর্ষ হয়। এতে চালক দিল মোহাম্মদ গুরুতর আহত হলে হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

তুলাবাগান হাইওয়ে পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক খোকন দাশ জানান, দুর্ঘটনাকবলিত সিএনজিটি জব্দ করা হয়েছে। ঘাতক মাইক্রোবাসটি শনাক্তের চেষ্টা চলছে। এই ঘটনায় হ্নীলা সিএনজি পরিবহন শ্রমিক ইউনিয়ন জড়িতদের বিচার দাবি করেছে।

#Ramu #RoadAccident #CoxsBazar #BreakingNews #Hnila

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ