ভারতের উত্তরপ্রদেশের জনপ্রিয় অভিনেত্রী ও সোশ্যাল মিডিয়া তারকা দিব্যাঙ্কা সিরোহী আর নেই। মঙ্গলবার (২১ এপ্রিল) রাতে মাত্র ৩০ বছর বয়সে হৃদরোগে আক্রান্ত হয়ে শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি।
পারিবারিক সূত্রের বরাত দিয়ে ভারতীয় গণমাধ্যম জানায়, মঙ্গলবার রাত ৮টার দিকে হঠাৎ মাথা ঘুরে মাটিতে লুটিয়ে পড়েন দিব্যাঙ্কা। দ্রুত নিকটস্থ হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসকেরা তাকে মৃত ঘোষণা করেন।
উত্তরপ্রদেশের বুলন্দশহরে জন্ম নেওয়া এই অভিনেত্রী পড়াশোনাতেও বেশ মেধাবী ছিলেন। চৌধুরী চরণ সিং বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ও সিকিমের একটি বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর শেষ করেছিলেন তিনি। ছোটবেলা থেকেই অভিনয় ও নাচের প্রতি ঝোঁক থাকা দিব্যাঙ্কা টিকটক ও ইনস্টাগ্রামে নিজের প্রতিভার স্বাক্ষর রেখেছিলেন।
বর্তমানে পরিবারের সঙ্গে গাজিয়াবাদে বসবাস করছিলেন তিনি। প্রিয় অভিনেত্রীর এমন আকস্মিক প্রয়াণে স্তব্ধ সহকর্মী ও ভক্তরা। তবে তার পরিবারের পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিক কোনো বিবৃতি দেওয়া হয়নি।
তথ্যসূত্র: পিটিআই ও স্থানীয় সংবাদমাধ্যম।

0 মন্তব্যসমূহ