রাঙ্গুনিয়ায় নিখোঁজের পর সেই নারীকে বান্দরবান থেকে উদ্ধার



নিজস্ব প্রতিবেদক:

​গত ১২ এপ্রিল ২০২৬ তারিখ আনুমানিক ১২:২৭ ঘটিকায় চট্টগ্রাম জেলার রাঙ্গুনিয়া থানাধীন হোসনাবাদ ইউনিয়নের ঘাগড়া খিল মোগল এলাকা থেকে ৩৭ বছর বয়সী এক নারী নিখোঁজ হন। ভিকটিমের পরিবার সম্ভাব্য সকল স্থানে খোঁজাখুঁজি করে না পেয়ে গত ২০ এপ্রিল ২০২৬ তারিখে রাঙ্গুনিয়া মডেল থানায় একটি সাধারণ ডায়েরি অন্তর্ভুক্ত করেন। পরবর্তীতে ভিকটিমকে উদ্ধারের নিমিত্তে রাঙ্গুনিয়া মডেল থানা থেকে জিডির কপি ও একটি অধিযাচনপত্র র‍্যাব-১৫, সিপিসি-৩, বান্দরবান ক্যাম্পে প্রেরণ করা হয়।


*​র‍্যাবের অভিযান ও উদ্ধার:*

​নিখোঁজ ভিকটিমকে উদ্ধারে র‍্যাব-১৫ ছায়া তদন্ত ও গোয়েন্দা নজরদারি শুরু করে। এরই ধারাবাহিকতায়, সুনির্দিষ্ট তথ্য এবং গোপন সংবাদের ভিত্তিতে গত ২৩ এপ্রিল ২০২৬ তারিখ রাত ২৩:০০ ঘটিকায় র‍্যাব-১৫, সিপিসি-৩, বান্দরবান ক্যাম্পের একটি চৌকস আভিযানিক দল বান্দরবান জেলার লামা থানাধীন বটনুনারবিল পাড়া এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। উক্ত অভিযান পরিচালনাকালে নিখোঁজ ভিকটিমকে অক্ষত অবস্থায় উদ্ধার করতে সক্ষম হয় র‍্যাব-১৫।

​উদ্ধারকৃত ভিকটিমকে যথাযথ আইনগত প্রক্রিয়া সম্পন্ন করার লক্ষ্যে বান্দরবান জেলার লামা থানায় হস্তান্তর করা হয়েছে। জনস্বার্থে র‍্যাব-এর এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।


-

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ