বিএনপি-ছাত্রদল নেতাদের হত্যাকারী সেই পুলিশই এখন প্রভাবশালী ওসি




কক্সবাজার প্রতিনিধিঃ

তিনি ২০২২ সালে ভোলা জেলা ছাত্রদলের সভাপতি নূরে আলম  এবং স্বেচ্ছাসেবক দলের নেতা আব্দুর রহিমকে গু*লি করে হ*ত্যা করেছিল। তার বিরুদ্ধে ভোলা থানায় মামলা আছে। 


৫ আগষ্ট এর পর কুতুবদিয়া থানার ওসি ছিলেন আরমান হোসেন তারপরে রাঙ্গুনিয়া থানায়। এখন বর্তমানে পোস্টিং নিয়েছেন রামু তে। 


২০২২ সালের গত ৩১ জুলাই বিএনপির কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে লোডশেডিং ও জ্বালানি খাতে অব্যবস্থাপনার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশের আয়োজন করে ভোলা জেলা বিএনপি। প্রতিবাদ সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল নিয়ে সদর রোডে যাওয়ার সময় পুলিশ বাধা দেয় এবং খুব কাছে থেকেই গুলি করে পুলিশ। এতে বিএনপি ও অঙ্গ সংগঠনের অর্ধ শতাধিক নেতাকর্মী আহত হন।


পরে আব্দুর রহিম নামে স্বেচ্ছাসেবক দলের এক নেতা নিহত হন। একই দিন আহত জেলা ছাত্রদলের সভাপতি নুরে আলম আহত হন। ঢাকার গ্রীনরোড ধানমন্ডি কমফোর্ট হাসপাতালে লাইফ সাপোর্টে চিকিৎসাধীন অবস্থায় তিন দিন পর নুরে আলমের মৃত্যু হয়


সেদিনের ঘটনার বিষয়ে আবুল কাশেম বলেন, 

"ওইদিন আমার ভাই রাস্তায় শান্তভাবে দাঁড়িয়েছিলো। পুলিশ এসে ওর পায়ের পিছনে আঘাত করে, এতেই ও মাটিতে পড়ে যায়। তখন পুলিশ গুলি করে ওকে হত্যা করে। কী নির্মমভাবে মেরেছে, আপনারাতো দেখেছেন, মাথা থেকে মগজ বেরিয়ে গেছে।"


এদিকে ২০২২ সালের ২২ সেপ্টেম্বর নুর আলমের স্ত্রী ইফফাত জাহান বাদী হয়ে ৪৬ পুলিশ সদস্যের আসামি করে একটি হত্যা মামলা করেছেন।


এর আগে স্বেচ্ছাসেবক দলের নেতা আব্দুর রহিম নিহত হওয়ার ঘটনায় তার স্ত্রী ভোলা মডেল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. আরমান হোসেনকে প্রধান আসামি করে ৩৬ পুলিশের বিরুদ্ধে ভোলার আদালতে একটি হত্যা মামলা করেন।


জানাজার আগে সংক্ষিপ্ত বক্তব্যে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, "পিতার কাঁধে পুত্রের লাশ, এর চেয়ে যন্ত্রণার কিছু নেই। আমাদের ছেলে নুরে আলম ভোলা জেলা ছাত্রদলের সভাপতি। তাকে গুলি করে হত্যা করেছে এই আওয়ামী লীগ সরকারের পুলিশ বাহিনী।"


গুলি করে হত্যা করেছে স্বেচ্ছাসেবক দলের নেতা আবদুর রহিমকে। আরও ১৯ জন ঢাকা ও বরিশালে হাসপাতালে গুরুতর অবস্থায়। 


সেই পুলিশ অফিসাররা এখন বহাল তবিয়তে আছেন। অথচ কথা ছিল তারা বিচারের মুখোমুখি হবেন। বিএনপির শীর্ষস্থানীয় নেতাকর্মীদের দৃষ্টি আকর্ষণ করছি, আপনারা তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নিন। নাইলে নিজ ভাইয়ের রক্তের সাথে বেইমানি হবে।


একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ