সেন্টমার্টিনে কয়েক লক্ষাধিক টাকার মদ-গাজা সহ ১০ জন আটক

 

*প্রেস রিলিজ*  সেন্টমার্টিনে প্রায় ৩ লক্ষ ৬০ হাজার টাকা মূল্যের বিদেশি মদ ও গাঁজাসহ ১০ চোরাকারবারিকে আটক করেছে কোস্ট গার্ড।   মঙ্গলবার ১৪ এপ্রিল ২০২৬ তারিখ দুপুরে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য জানান।  তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে গত ১৩ এপ্রিল ২০২৬ তারিখ সোমবার বিকাল ৫টায় কোস্ট গার্ড স্টেশন সেন্টমার্টিন কর্তৃক সেন্টমার্টিন ছেঁড়াদ্বীপের দক্ষিণ-পূর্ব সংলগ্ন সমুদ্র এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালীন উক্ত এলাকা হতে ১টি সন্দেহজনক বোটে তল্লাশি চালিয়ে প্রায় ৩ লক্ষ ৬০ হাজার টাকা মূল্যের ৩ কেজি ৩০০ গ্রাম গাঁজা ও ৮ বোতল বিদেশি মদসহ ১০ জন চোরাকারবারিকে আটক করা হয়।  জব্দকৃত আলামত, পাচার কাজে ব্যবহৃত বোট ও আটককৃত চোরাকারবারিদের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।  তিনি আরও বলেন, মাদকের ভয়াল থাবা থেকে তরুণ প্রজন্মকে রক্ষায় কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।  স্বাক্ষরিত/- সাব্বির আলম সুজন  SABBIR ALAM SUZAN লেঃ কমান্ডার বিএন মিডিয়া কর্মকর্তা বাংলাদেশ কোস্ট গার্ড


সংবাদ বিজ্ঞপ্তিঃ


সেন্টমার্টিনে প্রায় ৩ লক্ষ ৬০ হাজার টাকা মূল্যের বিদেশি মদ ও গাঁজাসহ ১০ চোরাকারবারিকে আটক করেছে কোস্ট গার্ড। 


মঙ্গলবার ১৪ এপ্রিল ২০২৬ তারিখ দুপুরে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য জানান।


তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে গত ১৩ এপ্রিল ২০২৬ তারিখ সোমবার বিকাল ৫টায় কোস্ট গার্ড স্টেশন সেন্টমার্টিন কর্তৃক সেন্টমার্টিন ছেঁড়াদ্বীপের দক্ষিণ-পূর্ব সংলগ্ন সমুদ্র এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালীন উক্ত এলাকা হতে ১টি সন্দেহজনক বোটে তল্লাশি চালিয়ে প্রায় ৩ লক্ষ ৬০ হাজার টাকা মূল্যের ৩ কেজি ৩০০ গ্রাম গাঁজা ও ৮ বোতল বিদেশি মদসহ ১০ জন চোরাকারবারিকে আটক করা হয়।


জব্দকৃত আলামত, পাচার কাজে ব্যবহৃত বোট ও আটককৃত চোরাকারবারিদের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।


তিনি আরও বলেন, মাদকের ভয়াল থাবা থেকে তরুণ প্রজন্মকে রক্ষায় কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।



একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ