আন্তর্জাতিক ডেস্ক: মধ্যপ্রাচ্যের ক্রমবর্ধমান উত্তেজনার মাঝে কুয়েতের আকাশসীমায় আরও একটি মার্কিন যুদ্ধবিমান ভূপাতিত হওয়ার খবর পাওয়া গেছে। প্রাথমিক প্রতিবেদন ও বিভিন্ন সূত্রে জানা গেছে, ভূপাতিত বিমানটি সম্ভবত মার্কিন নৌবাহিনীর একটি 'এফ-১৮' (F-18) মডেলের যুদ্ধবিমান।
কুয়েতের আকাশে এই ঘটনাটি ঘটেছে বলে জানা গেলেও, এখন পর্যন্ত মার্কিন প্রতিরক্ষা দপ্তর (পেন্টাগন) বা কুয়েত সরকারের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক বিবৃতি পাওয়া যায়নি। যুদ্ধবিমানটি কীভাবে বা কার দ্বারা ভূপাতিত হয়েছে, সে সম্পর্কে বিস্তারিত তথ্য এখনো যাচাই করা সম্ভব হয়নি।

0 মন্তব্যসমূহ