সামাজিক যোগাযোগমাধ্যমে জোরালো দাবি; তৃণমূলের আস্থা ও চাদাঁবাজমুক্ত মহেশখালী গঠনে ভরসার পাত্র হিসেবে তাকে খুঁজছেন স্থানীয়রা।
নিজস্ব প্রতিবেদক:
দেশের উপজেলাগুলোতে অন্তর্বর্তীকালীন সরকার কর্তৃক প্রশাসক নিয়োগের প্রক্রিয়া শুরুর গুঞ্জনে পর্যটন ও লবণ সমৃদ্ধ দ্বীপ উপজেলা মহেশখালীর রাজনৈতিক ও প্রশাসনিক অঙ্গনে নতুন সমীকরণ শুরু হয়েছে। মহেশখালী উপজেলা প্রশাসক হিসেবে এখন সবচেয়ে বেশি আলোচনায় উঠে এসেছে উপজেলা শ্রমিকদলের সাধারণ সম্পাদক ও সফল ব্যবসায়ী উদ্যোক্তা মো. সেলিমের নাম। ফেসবুকসহ বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে তাঁকে এই পদে দেখার দাবি জানিয়ে সরব হয়েছেন স্থানীয় সাধারণ মানুষ ও তৃণমূলের নেতাকর্মীরা।
তৃণমূলের জনদাবি ও রাজনৈতিক প্রেক্ষাপটঃ
মহেশখালীর কালারমারছড়া ইউনিয়নের মাইজপাড়া গ্রামের সন্তান মো. সেলিম দীর্ঘ এক যুগেরও বেশি সময় ধরে বিএনপির রাজনীতির সঙ্গে সক্রিয়ভাবে জড়িত। দলটির সুসময় ও দুঃসময়ে মাঠপর্যায়ে ছাত্রদল ও যুবদলের বিভিন্ন সাংগঠনিক দায়িত্ব পালন শেষে বর্তমানে তিনি উপজেলা শ্রমিকদলের সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করছেন। স্থানীয়দের মতে, দীর্ঘদিনের রাজনৈতিক অভিজ্ঞতা এবং সরাসরি সাধারণ মানুষের সঙ্গে সম্পৃক্ততা থাকার কারণে তিনি উপজেলার প্রশাসনিক জটিলতা নিরসন ও জনসেবায় সফল হওয়ার সক্ষমতা রাখেন।
ব্যবসায়িক সততা ও চাদাঁবাজমুক্ত সমাজ গঠনঃ
কেবল রাজনীতিবিদ হিসেবেই নয়, একজন সফল ব্যবসায়ী ও সমাজসেবক হিসেবেও মো. সেলিমের সুনাম রয়েছে মহেশখালী জুড়ে। মহেশখালীর বিভিন্ন ইউনিয়নের বিএনপি, যুবদল, শ্রমিকদল, ছাত্রদল ও কৃষকদলের নেতাকর্মীদের পাশাপাশি সাধারণ ভোটারদের দাবি—সেলিম একজন পরিচ্ছন্ন ভাবমূর্তির মানুষ। জনপ্রতিনিধি না হয়েও বিভিন্ন সময়ে তিনি এলাকার উন্নয়ন ও আর্তমানবতার সেবায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। তাঁর ব্যবসায়িক দূরদর্শিতা এবং প্রশাসনিক সমন্বয় ক্ষমতা মহেশখালীর বর্তমান পরিস্থিতিতে অত্যন্ত কার্যকর হবে বলে মনে করছেন বিশ্লেষকরা।
প্রত্যাশার পারদ তুঙ্গেঃ
সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া বিভিন্ন পোস্টে দেখা যাচ্ছে, উপজেলার আটটি ইউনিয়ন ও একটি পৌরসভার মানুষ দলমত নির্বিশেষে তাঁকে সমর্থক জানাচ্ছেন। স্থানীয়দের দাবি, একজন অভিজ্ঞ ও মাঠপর্যায়ের মানুষকে প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়া হলে সরকারি সেবা সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছানো সহজ হবে। বিশেষ করে দ্বীপ উপজেলার জটিল ভূমি ব্যবস্থাপনা ও লবণ চাষিদের সমস্যা সমাধানে তাঁর মতো একজন উদ্যোক্তা ও রাজনৈতিক কর্মীর বিকল্প নেই।

0 মন্তব্যসমূহ