কক্সবাজার সদর উপজেলা প্রশাসক হিসেবে আলোচনায় বীরমুক্তিযোদ্ধা (অব.) সু মেজর আব্দুল মাবুদ, সামাজিক মাধ্যমে দাবি জোরালো।
সারাদেশের উপজেলাগুলোতে সরকার কর্তৃক উপজেলা প্রশাসক নিয়োগ দেওয়ার পরিকল্পনা নিয়ে আলোচনা চলাকালে কক্সবাজার সদর উপজেলা প্রশাসক হিসেবে বীর মুক্তিযোদ্ধা (অব.) সু: মেজর আব্দুল মাবুদের নাম সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপকভাবে আলোচনায় এসেছে।
ফেসবুকসহ বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে স্থানীয় সাধারণ মানুষ ও নেতাকর্মীরা তাকে কক্সবাজার সদর উপজেলার প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়ার দাবি জানিয়ে পোস্ট করছেন। তাদের মতে, দীর্ঘদিনের রাজনৈতিক অভিজ্ঞতা, জনসম্পৃক্ততা এবং তৃণমূল পর্যায়ে কাজ করার অভিজ্ঞতার কারণে তিনি এ দায়িত্ব সফলভাবে পালন করতে সক্ষম হবেন।
আব্দুল মাবুদ কক্সবাজার সদর উপজেলা বিএনপির সাবেক সভাপতি,সাধারণ সম্পাদক এবং বর্তমানে উপজেলা বিএনপির আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করছেন। এছাড়াও তিনি খুরুশকুল ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ছিলেন এবং গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক জেলার শ্রেষ্ঠ চেয়ারম্যান নির্বাচিত হয়েছিলেন।স্থানীয়দের দাবি, জনপ্রতিনিধি হিসেবে দায়িত্ব পালনকালে তিনি এলাকার উন্নয়ন ও জনসেবামূলক কর্মকাণ্ডে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন।

0 মন্তব্যসমূহ