কক্সবাজার মহিলা কলেজের উপাধ্যক্ষ রেজাউল করিমকে সংবর্ধনা প্রদান



 “কক্সবাজার সরকারি মহিলা কলেজে উপাধ্যক্ষ (ভারপ্রাপ্ত অধ্যক্ষ) পদে প্রফেসর রেজাউল করিম মোহাম্মদ তারেক এর যোগদান উপলক্ষে সংবর্ধনা অনুষ্ঠিত


গত বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারি ২০২৬ খ্রি. তারিখে

কক্সবাজার সরকারি মহিলা কলেজে উপাধ্যক্ষ (ভারপ্রাপ্ত অধ্যক্ষ) হিসেবে যোগদান করেছেন বিসিএস (সাধারণ শিক্ষা) ক্যাডারের ১৮তম ব্যাচের কর্মকর্তা প্রফেসর রেজাউল করিম মোহাম্মদ তারেক।


কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোহাম্মদ শাহ আলমের তত্ত্বাবধানে এবং শিক্ষক পরিষদের যুগ্ম-সম্পাদক মো: রাসেল রানার সঞ্চালনায় 

এক বর্ণাঢ্য অনুষ্ঠানের মধ্য দিয়ে  শিক্ষক পরিষদের পক্ষ থেকে নবনিযুক্ত উপাধ্যক্ষ (ভারপ্রাপ্ত অধ্যক্ষ)-কে ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়।


উক্ত সংবর্ধনা অনুষ্ঠানে কলেজের শিক্ষক পরিষদের সম্পাদক সহযোগী অধ্যাপক শামীম আহমেদ, বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধান ও শিক্ষকবৃন্দের পাশাপাশি কক্সবাজার সরকারি মহিলা কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর মোহাম্মদ ছলিমুর রহমান, কক্সবাজার সরকারি কলেজের উপাধ্যক্ষ প্রফেসর মো: অহিদুল ইসলাম, কক্সবাজার সরকারি কলেজ শিক্ষক পরিষদের সম্পাদক মোহাম্মদ উল্লাহ, সহযোগী অধ্যাপক কাজী আবুল কাসেম, সহযোগী অধ্যাপক আমিনুল ইসলাম, সহকারী অধ্যাপক মো. জাহাঙ্গীর আলম, কুমিল্লার বরুড়া শহীদ স্মৃতি সরকারি কলেজের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক মো: সুলতান আহমদ এবং UNHCR এর উর্ধ্বতন কর্মকর্তা ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বায়েজিদসহ কক্সবাজার সরকারি কলেজের আরও অনেকে শিক্ষক উপস্থিত ছিলেন।


সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্যের একপর্যায়ে নবাগত উপাধ্যক্ষ (ভারপ্রাপ্ত অধ্যক্ষ) প্রফেসর রেজাউল করিম মোহাম্মদ তারেক কলেজকে আরও উন্নত ও সমৃদ্ধ করণের লক্ষ্যে এবং শিক্ষার্থীদের ভবিষ্যৎ বিনির্মাণে সকলের আন্তরিক সহযোগিতা কামনার পাশাপাশি অভিজ্ঞতা ও যুগোপযোগী পরামর্শের ভিত্তিতে সকলকে কাঁধে কাঁধ মিলেয়ে কাজ করার আহবান জানান।


উল্লেখ্য, এই পদে যোগদানের পূর্বে তিনি কক্সবাজার সরকারি কলেজের উদ্ভিদবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান হিসেবে কর্মরত ছিলেন এবং গত ২৭ জানুয়ারি ২০২৬ তারিখে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের এক প্রজ্ঞাপনের মাধ্যমে তাঁকে কক্সবাজার সরকারি মহিলা কলেজের উপাধ্যক্ষ পদে পদায়ন করা হয়।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ