নিজস্ব প্রতিবেদক, মহেশখালী:
কক্সবাজারের মহেশখালী উপজেলার কালারমারছড়া ইউনিয়নের দক্ষিণ ঝাপুয়ায় জমির বিরোধকে কেন্দ্র করে প্রতিপক্ষের সাজানো ষড়যন্ত্রের শিকার হওয়ার অভিযোগ উঠেছে ৪ জনের বিরুদ্ধে। আজ কোস্ট গার্ডের অভিযানে ৪ জন আটক হলেও, আটকদের পরিবারের দাবি—দীর্ঘদিন ধরে চলা জমির বিরোধ মেটাতে প্রতিপক্ষরা প্রশাসনকে ভুল তথ্য দিয়ে এবং অস্ত্র মজুত করে এই নাটক সাজিয়েছে।
আটকদের মধ্যে অন্যতম দক্ষিণ ঝাপুয়া এলাকার মৌলভী সালেহ আহাম্মদ। পরিবারের দাবি, তাকে এবং অন্যদের বাড়ি থেকে তুলে নিয়ে পরিকল্পিতভাবে সাজানো অস্ত্র দিয়ে ফাঁসানো হয়েছে।
ঘটনার নেপথ্যে জমি বিরোধ: ভুক্তভোগী পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, আটক ব্যক্তিদের সঙ্গে স্থানীয় একটি প্রভাবশালী পক্ষের দীর্ঘকাল ধরে জমির মালিকানা নিয়ে বিরোধ চলে আসছিল। ওই জমি দখল বা মামলা দিয়ে ঘায়েল করতে ব্যর্থ হয়ে প্রতিপক্ষরা এবার ‘অস্ত্র নাটকের’ পথ বেছে নিয়েছে। পরিবারের সদস্যরা অভিযোগ করেন, "জমির বিরোধ নিয়ে আমাদের ওপর চাপ সৃষ্টি করতেই প্রতিপক্ষের ইশারায় এই মিথ্যা অভিযান চালানো হয়েছে। যারা আমাদের ফাঁসিয়েছে, তাদের তল্লাশি করলেই সব সত্য বেরিয়ে আসবে।"
সুষ্ঠু তদন্তের দাবি: আটক মৌলভী সালেহ আহাম্মদসহ অন্যদের নিরপরাধ দাবি করে এলাকাবাসী ও স্বজনরা প্রশাসনের কাছে নিরপেক্ষ তদন্তের জোর দাবি জানিয়েছেন। তারা বলেন, "জমির বিরোধ থাকতেই পারে, কিন্তু কাউকে অস্ত্র দিয়ে ফাঁসিয়ে জীবন ধ্বংস করা জঘন্য অপরাধ।"
কোস্ট গার্ড অভিযান পরিচালনার কথা স্বীকার করলেও, আটক ব্যক্তিদের স্বজনরা এখন ন্যায়বিচারের আশায় প্রশাসনের উচ্চপর্যায়ের হস্তক্ষেপ কামনা করছেন।
জমি দখলের জন্য কি এই অস্ত্র নাটক? বিচার চাই!
মহেশখালীর কালারমারছড়া দক্ষিণ ঝাপুয়ায় মৌলভী সালেহ আহাম্মদ সহ ৪ জনকে আটকের নেপথ্যে রয়েছে জমির বিরোধ। জমি নিয়ে বিরোধ মেটাতে না পেরে একটি স্বার্থান্বেষী মহল প্রশাসনকে ব্যবহার করে এই ষড়যন্ত্র।
0 মন্তব্যসমূহ