চবির সাবেক ছাত্রদল নেতা খোরশেদের বিরুদ্ধে বহিষ্কার আদেশ প্রত্যাহার করলো বিএনপি



নিজস্ব প্রতিবেদকঃ

​দীর্ঘ প্রতীক্ষার পর সুসংবাদ পেলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক ও চট্টগ্রাম মহানগর বিএনপি নেতা খোরশেদ আলম। দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে ইতিপূর্বে দেওয়া তাঁর বহিষ্কার আদেশ প্রত্যাহার করে নিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)।​

১৮ জানুয়ারি (রবিবার) বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে এই সিদ্ধান্ত জানানো হয়।

​বিজ্ঞপ্তিতে বলা হয়, ইতিপূর্বে দলীয় শৃঙ্খলা ভঙ্গ এবং দলের নীতি ও আদর্শ পরিপন্থী কার্যকলাপে জড়িত থাকার সুনির্দিষ্ট অভিযোগে খোরশেদ আলমসহ বেশ কয়েকজন নেতাকে দলের প্রাথমিক সদস্যপদসহ সকল পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছিল। পরবর্তীতে বহিষ্কৃত নেতাদের আবেদনের প্রেক্ষিতে দলের হাইকমান্ডের সিদ্ধান্ত অনুযায়ী আজ তাদের বহিষ্কার আদেশ প্রত্যাহার করা হয়েছে।

​এই আদেশের ফলে খোরশেদ আলমের দলের প্রাথমিক সদস্যপদসহ পূর্বের অবস্থান পুনর্বহাল করা হলো। খোরশেদ আলমের পাশাপাশি সিলেট, মানিকগঞ্জ, কক্সবাজার ও জামালপুরের আরও ৫ জন নেতার বহিষ্কার আদেশও আজ প্রত্যাহার করা হয়েছে।

​চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাবেক এই প্রভাবশালী নেতার পদ ফিরে পাওয়ার খবরে তাঁর অনুসারী ও দলীয় কর্মীদের মাঝে উৎসবের আমেজ বিরাজ করছে। দলের দুঃসময়ে রাজপথের এই লড়াকু সৈনিকের ফিরে আসাকে ইতিবাচক হিসেবে দেখছেন স্থানীয় তৃণমূল নেতৃবৃন্দ।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ