নির্বাচনের সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করতে হবে : মহেশখালীতে জামায়াত নেতা আযাদ
সংবাদ বিজ্ঞপ্তিঃ আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে উৎসব মুখর পরিবেশে সুষ্ঠু, সুন্দর ও গ্রহণ যোগ্য নির্বাচনের জন্য লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করার আহবান জানিয়েছেন বাংলাদেশ জামায়াত ইসলামি কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য জননেতা ডক্টর এ, এইচ,এম হামিদুর রহমান আযাদ। কক্সবাজার -২ মহেশখালী - কুতুবদিয়া আসনের ১০ দলীয় জোটের সংসদ সদস্য পদ প্রার্থী ডক্টর হামিদুর রহমান আযাদ। গতকাল মহেশখালী মাতার বাড়িতে গনসংযোগ কালে বিভিন্ন পথ সভায় তিনি এ আহবান জানান। ডক্টর হামিদুর রহমান আযাদ আরো বলেন জুলাই গণঅভ্যুত্থান পরবর্তী বাংলাদেশের সাধারণ জনগণ তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারে সে জন্য ভয় ভিতির উর্ধ্বে উঠে প্রশাসন কে নিরপেক্ষতার পরিচয় দিতে হবে। দীর্ঘ ১৫ বছর সাধারণ জনগণ তাদের পছন্দের মানুষ কে ভোট দিতে পারেনি। তিনি আরো বলেন, যারা বাংলাদেশের সংস্কার চায় তারা যেনো গণভোটে হ্যাঁ এর পক্ষে ভোট দিতে সচেতনতা বাড়ানোর জন্য নেতা কর্মীদের প্রতি আহবান জানান। গতকাল মহেশখালীতে মাতার বাড়ির মগডেইল পাড়া,মগডেইল বাজার, পুরান বাজার, হিন্দু পাড়া উঠান বৈঠকে যোগদান করেন। পরে মাতার বাড়িতে মেধাবী শিক্ষার্থীদের সংব্বধর্না অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন। পরে মাতার বাড়ি সিকদার পাড়ায় একটি সামাজিক অনুষ্ঠানে যোগদান করেন। এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াত ইসলামি কক্সবাজার জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি অধ্যাপক আবু তাহের চৌধুরী, মহেশখালী উপজেলা উত্তরের আমির মাষ্টার নজরুল ইসলাম, সেক্রেটারি মাষ্টার বশির আহমেদ সহ তৃনমুল পর্যায়ের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।

0 মন্তব্যসমূহ