কক্সবাজারে সেনাবাহিনী কর্তৃক আরসা সদস্য আটক



৩১ জানুয়ারি ২০২৬ তারিখ গোয়েন্দা তথ্যের ভিত্তিতে রামু উপজেলাধীন গর্জনিয়া এলাকায় সেনাবাহিনীর একটি বিশেষ আভিযানিক দল ও পুলিশের সমন্বয়ে একটি যৌথ অভিযান পরিচালনা করা হয়। I


অভিযানকালে যৌথবাহিনী কর্তৃক ঘটনাস্থল হতে ৪ রাউন্ড এ্যামোনিশন এবং ১ টি ওয়াকি-টকি সেটসহ ইমাম হোসেন নামক একজন আরসা সদস্যকে আটক করা হয়। আটককৃত ব্যক্তি ও উদ্ধারকৃত গোলাবারুদ ও দ্রব্যসামগ্রী রামু থানার আওতাধীন গর্জনিয়া পুলিশ ফাঁড়িতে পরবর্তী আইনি কার্যক্রমের জন্য হস্তান্তর করা হয়।


একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ