কক্সবাজারে যৌথবাহিনীর অভিযানে ২৬০০ ইয়াবাসহ পাচারকারী আটক

 


কক্সবাজার প্রতিনিধিঃ

কক্সবাজার সদর উপজেলার ভাঙ্গার মোড় এলাকায় অভিযান চালিয়ে  ইয়াবাসহ এক মাদক কারবারিকে আটক করেছে যৌথ বাহিনী। 


সোমবার (২৬ জানুয়ারি) দুপুরে সেনাবাহিনী ও পুলিশের একটি বিশেষ আভিযানিক দল এই সফল অভিযান পরিচালনা করে।


অভিযানকালে যৌথবাহিনী কর্তৃক ঘটনাস্থল হতে ২,৬০০ (দুই হাজার ছয়শত) পিস ইয়াবাসহ মোঃ মান্নান নামক একজন মাদক পাচারকারী'কে আটক করা হয়। আটককৃত ব্যক্তি এবং উদ্ধারকৃত মাদক কক্সবাজার সদর থানায় পরবর্তী আইনি কার্যক্রমের জন্য হস্তান্তর করা হয়।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ