বিমানবাহিনীর সহায়তায় কুতুবদিয়া পাড়ায় ভয়াবহ অগ্নিকাণ্ড সফলভাবে নিয়ন্ত্রণ



 বাংলাদেশ বিমান বাহিনীর সক্রিয় অংশগ্রহণে কক্সবাজার জেলা সদরের সমিতিপাড়াস্থ কুতুবদিয়া পাড়ায় ভয়াবহ অগ্নিকাণ্ড সফলভাবে নিয়ন্ত্রণ


অদ্য ২০ জানুয়ারি ২০২৬ তারিখ আনুমানিক ভোর ০৩৪৫ ঘটিকায় কক্সবাজার জেলা শহরের সমিতিপাড়াস্থ কুতুবদিয়া পাড়া বাজার (০১ নং ওয়ার্ড) এর একটি দোকানে ভয়াবহ অগ্নিকাণ্ড সংঘটিত হয় এবং তা দৃষ্টিগোচর হওয়া মাত্র কক্সবাজারে অবস্থিত বাংলাদেশ বিমান বাহিনী ঘাঁটি কক্সবাজার-এর এয়ার অধিনায়কের নির্দেশক্রমে উক্ত ঘাঁটিস্থ বিমান বাহিনীর একটি অগ্নিনির্বাপনকারী দল ফায়ার ক্রাশ টেন্ডারসহ ঘটনাস্থলে উপস্থিত হয়ে অগ্নি নির্বাপণে কাজ শুরু করে। বিমান বাহিনীর ফায়ার ফ্লাইট এবং বাংলাদেশ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এর সম্মিলিত প্রচেষ্টায় আনুমানিক ভোর ০৪৩০ ঘটিকায় আগুন নিয়ন্ত্রণে আসে। উল্লেখ্য, বিমান বাহিনীর সদস্যদের দ্রুত ও কার্যকর তৎপরতায় উক্ত অগ্নিকাণ্ডে কোন ধরনের প্রাণহানি বা হতাহতের ঘটনা ঘটেনি।


অগ্নি নির্বাপণের উপর বিশেষ প্রশিক্ষণপ্রাপ্ত বাংলাদেশ বিমান বাহিনীর সদস্যগণ সর্বোচ্চ পেশাদারিত্ব ও দক্ষতার পরিচয় দিয়ে জানমাল রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ